রবিবার, ০২:৪৬ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

ঢাবি এলাকায় আটকেপড়া নারীকে নিয়েই ছুটল গাড়ি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৪৪ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রুবিনা আক্তার (৪৫) নামে এক নারী। পরে প্রাইভেটকারের নিচে আটকে পড়ে তিনি নিহত হন।

শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৪টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী নারী দেবর নূরুল আমিনের (৪০) বাইকে করে যাচ্ছিলেন। বাইকটি শাহবাগ পৌঁছলে প্রাইভেটকার চালক পেছন থেকে ধাক্কা দেন। ভুক্তভোগী ওই নারী প্রাইভেটকারের নিচে চাপা পড়েন। পরে চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টিএসসি দিয়ে নীলক্ষেত এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় উপস্থিত জনতা গাড়ির দিকে ইট-পাটকেল মারতে থাকলেও চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড়ে গাড়ি আটকা পড়লে চালককে গণপিটুনি দেয় উপস্থিত জনতা। গণধোলাইয়ের শিকার হয়ে তিনি ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, ওই গাড়ির চালকের নাম আজহার জাফর শাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।

এদিকে ঘাতক প্রাইভেটকারের চালক গণধোলাইয়ের শিকার হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহাবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, আহত নারী মারা গেছেন। চালক ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। গাড়িটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com