সোমবার, ০৩:০০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাজশাহীতে পরিবহন ধর্মঘট শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

রাজশাহীতে বিএনপির গণসমাবেশের আগ মুহূর্তে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

বিভাগের আট জেলায় বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে সকাল থেকে কোনো পরিবহন রাজশাহী ছেড়ে যায়নি। কোনো গাড়ি ঢুকতেও দেখা যায়নি।

এর আগে গত ২৬ নভেম্বর নাটোরে বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব।

ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। একই সাথে আগামী শনিবার রাজশাহীতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরাও বিপাকে পড়েছেন। পথে ভোগান্তি এড়াতে বুধবার রাতেই অনেকে সমাবেশস্থল মাদরাসা মাঠে চলে এসেছেন।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার রাজশাহীতে গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের ব্যক্তিগত সহকারী ও গণসমাবেশের মঞ্চ উপ-কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব নয়া দিগন্তকে বলেন, গণসমাবেশে ব্যাপক লোকসমাগম ঠেকাতে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com