শনিবার, ০৪:২৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আতশবাজি ফোটানো সময় আর্জেন্টিনা সমর্থক আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আর্জেন্টিনা-পোল্যান্ডের খেলা উপলক্ষে আতশবাজি ফোটানোর সময় মাসুম হোসেন চান্দু (২০) নামের এক আর্জেন্টিনা সমর্থক আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের টাওয়ার পাড়ায় ওই ঘটনা ঘটে। তাকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত চান্দু একই এলাকার আমিরুল ইসলামের ছেলে। রাতে বাজি ফোটানোর সময় বাম হাতের তালুর আংশিক ক্ষতবিক্ষতসহ আঙুলের দুটি শিরা বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর বলেন, আর্জেন্টিনা-পোল্যান্ডের খেলা উপলক্ষে সমর্থকেরা আনন্দ করছিলো। এসময় আতশবাজি ফোটানো সময় এক আর্জেন্টাইন সমর্থক আহত হয়েছে বলে জেনেছি। চিকিৎসার জন্য তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

আহত চান্দুর বন্ধু আতিক বলেন, ‘আমরা আর্জেন্টাইন ভক্ত। বুধবার রাত ১টায় আর্জেন্টিনা-পোল্যান্ডের খেলা উপলক্ষে বাড়ির সামনে আতশবাজি ফুটিয়ে আনন্দ করছিলাম। এ সময় চান্দুর হাতেই একটি আশতবতি ফেটে যায়। এতে আহত হয় চান্দু। পরে চান্দুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করা হয়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক বলেন, চান্দুর হাতের তালুর আংশিক ক্ষতবিক্ষত হয়েছে। হাতের দুটি আঙুলের শিরা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি বিভাগে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com