সোমবার, ০৩:০০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

মোস্তফাকে রওশনের সমর্থনে রংপুরে জাপা নেতাকর্মীদের মিষ্টি বিতরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২২৪ বার পঠিত

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাকে সমর্থন দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। মোস্তফা সমর্থন দেয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রংপুরে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে মোস্তফার হাতে সমর্থনপত্র তুলে দেন রওশন এরশাদ। এসময় যুগ্ম মহসচিব সাদ এরশাদ এমপি, মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ অন্যরা উপস্থিত ছিলেন। এই খবর রংপুরে পৌঁছালে নগরীর খামার মোড়ে নির্বাচনী কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। সেখানে শোকরানা আলোচনা সভা ও মোনাজাত অংশ নেন তারা। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হাজি আব্দুর রাজ্জাক, মহানগর সহ-সভাপতি লোকমান হোসেন ও জাহিদুল ইসলাম, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফারুক মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মাহবুবার রহমান বেলাল, মহানগর ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

নেতারা বলেন, রওশন এরশাদের এই ঘোষণার মাধ্যমে জাতীয় পার্টি ঐকবদ্ধ হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর মোস্তফার বিজয় ছিনিয়ে আনা হবে। এসময় রওশন এরশাদের রংপুরে সফর দাবি করেন নেতাকর্মীরা। পরে সবাই মিলে মিষ্টিমুখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com