রবিবার, ০৩:৪৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

বরিশালে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) সাবেক সংসদ সদস্য, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

সোমবার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৃত্যুর খবর শুনে হাসপাতালে যান এবং শোক প্রকাশ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত ৫ নভেম্বর বরিশালে গণ-সমাবেশে যোগদানের সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় আহত হন তিনি। দীর্ঘদিন ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকলে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com