রবিবার, ০২:০৮ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বের সর্বোচ্চ পারমাণবিক শক্তির অধিকারী হতে চাই : কিম জং উন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩৪৮ বার পঠিত

উত্তর কোরিয়ার লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়া বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

শনিবার উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাওয়াসং-১৭-এর সাম্প্রতিক উৎক্ষেপণের সাথে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সময় তিনি এই ঘোষণা দিয়েছেন।

রোববার আলজাজিরার এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’র (কেসিএনএ) বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কিম বলেন, উত্তর কোরিয়া এর জনগণের মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি পারমাণবিক বাহিনী তৈরি করছে। তিনি আরো বলেন, তার দেশের চূড়ান্ত লক্ষ্য বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী কৌশলগত শক্তির অধিকারী হওয়া এবং এই শতাব্দির তুলনাহীন এক সামরিক কাঠামো দাঁড় করানো।

এর আগে গত শুক্রবার উত্তর কোরিয়া ১৫ হাজার কিলোমিটার পাল্লার হাওয়াসং-১৭ আইসিবিএম-এর পরীক্ষামূলক নিক্ষেপণ চালায়। ক্ষেপণাস্ত্রটির যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রয়েছে।

ওই সময় কিম জং উন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, আমাদের দল ও সরকারের প্রতি শত্রু দেশগুলো হুমকি সৃষ্টি করলে আমরা পরমাণু অস্ত্র দিয়ে কঠোর জবাব দেব, সর্বাত্মক সঙ্ঘাতে নিয়োজিত হবো।

সংবাদ সংস্থাটি জানায়, শুক্রবার হাওয়াসং-১৭ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষ্য ছিল সবচেয়ে শক্তিশালী ও চূড়ান্ত পরমাণু শক্তি অর্জন। এতে দাবি করা হয়, এই ক্ষেপণাস্ত্র ‌’বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র।’

উত্তর কোরিয়া দীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি থেকে নিজেকে রক্ষার জন্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে বলে দাবি করে আসছে।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com