রবিবার, ০৫:২৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইউক্রেনে ৬০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত ইউক্রেনের বহু বিদ্যুৎকেন্দ্র। দেশটির অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্তের ফলে অন্ধকারে ডুবে আছে অনেক এলাকা। গতকাল শুক্রবার রাতের ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনজুড়ে ৬০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এখন পর্যন্ত বেশির ভাগ অঞ্চল এবং কিয়েভ শহরে ব্ল্যাকআউট অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় ১ কোটি ২০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে।’

রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্রে কিয়েভের পাশাপাশি ওডেসা, লভিভ, ভিনিসিয়া এবং ডিনিপার অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানান জেলেনস্কি। তিনি আরও বলেন, শুধু কিয়েভেরই ৬০ লাখ গ্রাহক অন্ধকারে রয়েছে। রাজধানীর অনেক বাসিন্দা ২০ থেকে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার বিকেলে ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। কয়েকটি ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটি। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ পেতে লড়াই করছে।

শীতকাল শুরু হলেও মানুষ ঘর উষ্ণ করার যন্ত্র চালু করতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা পানি ও বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। খবর: সিএনএন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com