রবিবার, ০১:৩৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সল্ট বে’র রেস্টুরেন্টে খাবারের বিল কোটি টাকা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

বড় বড় দামি রেস্তোরাঁয় খাবার খেতে পছন্দ করেন অনেকেই। কিন্তু অনেক সময় মানুষজনের হুঁশ উড়ে যায় মাঝে মাঝে বড় বিলাসবহুল রেস্তোরাঁর খাবারের দাম দেখে। এখন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় এমনই এক কাণ্ড।

শেফ নুসরাত গোকসের নাম নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, তিনি ‘সল্ট বে’ নামেও পরিচিত। ‘নুসর-এট স্টেকহাউস’ নামে তার একটি রেস্টুরেন্ট চেইন রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রেস্তোরাঁগুলোর মধ্যে একটি। সারা বিশ্বে এর ২২টি শাখা রয়েছে।

জানা গেছে, এখানে পার্টি করতে আসেন বেশ কয়েকজন। খাওয়া শেষে ‘বিল’ দেখে মানুষজন রীতিমত অবাক। বিলের পরিমাণ ১.৩ কোটি টাকা। ‘সল্ট বে’ নিজেই এই মূল্যবান বিলের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, তারপর বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় আলোচনার ঝড় উঠেছে।
এই বিলটি ১৭ নভেম্বর ২০২২ তারিখের, যার ছবি ‘সল্ট বে’র ১৮ নভেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করেছে। সেই পোস্টে এখন পর্যন্ত ৮ লাখ ৪৪ হাজারের বেশি লাইক ও ৪১ হাজার কমেন্ট পড়েছে। তবে বিলটি কার তা নিশ্চিত করেনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে বিলের ছবি শেয়ার করে ‘সল্ট বে’ লিখেছেন- রেস্টুরেন্টে আসা গ্রাহকরা প্রায় (১.৩৭ কোটি টাকা) মূল্যের খাবার খেয়েছেন।

বিলটি ভাইরাল হওয়ার পরে, অনেক ব্যবহারকারী ‘সল্ট বে’র নিন্দা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন যে বিত্তবান মানুষের পছন্দের তালিকাও দীর্ঘ। কেউ কেউ বলছেন যে এটি নিছক লুট। রেস্তোরাঁর সাইট অনুসারে, যদি কোনো ব্যক্তি এখানে ডিনার করতে যায় তবে স্টার্টারেই তার খরচ হতে পারে লক্ষাধিক টাকা। একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন, এই টাকায় খুব ভালো জায়গায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com