বৃহস্পতিবার, ০৯:২৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির নেতাকর্মীদের ঢল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২২৪ বার পঠিত

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশের এক দিন আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে টাউন হল মাঠ। বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখর সমাবেশস্থল।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে দলে দলে প্রবেশ করতে থাকেন সমাবেশস্থলে। দুপুর সাড়ে ১২টার কুমিল্লা টাউন হল মাঠ পূর্ণ হয়ে যায়। তবে মাঠের পশ্চিম পাশে জুমার নামাজের স্থান করায় মাঠের উত্তর এবং পূর্ব পাশে জড়ো হন নেতাকর্মীরা।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া বলেন, কুমিল্লার গণসমাবেশ হবে সর্ববৃহৎ, যা কুমিল্লার মাটিতে এর আগে মানুষ দেখেনি। ইতোমধ্যে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটের পর শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় গণসমাবেশ করবে দলটি। কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com