রবিবার, ০৩:৪২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন জেনারেল আসেম মুনির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

কে হচ্ছেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান- গত কয়েক দিন যাবত এ নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটল অবশেষে। দেশটির ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী মারইয়াম আওরঙ্গজেব জানিয়েছেন, জেনারেল আসেম মুনির পাকিস্তানের নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিচ্ছেন।

বৃহস্পতিবার ডন-ডেইলি জংসহ দেশটির প্রথম সারির পত্রিকাগুলো মারইয়াম আওরঙ্গজেবের টুইট সূত্রে এ তথ্য নিশ্চিত করে।

পত্রিকাগুলো জানায়, একইসাথে লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফের দায়িত্ব গ্রহণ করবেন।

মারইয়াম আওরঙ্গজেব টুইটে জানিয়েছেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাংবিধানিক ক্ষমতাবলে দুজনকে উল্লেখিত পদের জন্য মনোনীত করে সিদ্ধান্ত জারি করেছেন এবং এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রেসিডেন্ট ড. আরিফ আলভির কাছেও পাঠিয়েছেন।

এদিকে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন। তার অবসরের আগেই বাজওয়ার উত্তরসূরী বেছে নিলেন শাহবাজ।

৬২ বছর বয়সী জেনারেল কমার জাভেদ বাজওয়া ২০১৬ সাল থেকে ৬ লাখ সদস্যের শক্তিশালী সশস্ত্র সামরিক বাহিনীর নেতৃত্বে রয়েছেন। ২০১৯ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বাজওয়ার চাকরির মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধি করেছিলেন। আর সেই মেয়াদ শেষে আগামী মঙ্গলবার অবসরে যাওয়ার কথা রয়েছে তার।

আর তাই কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন সেনাপ্রধান ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল। অবশেষে কয়েক সপ্তাহের তীব্র জল্পনা-কল্পনা ও গুজবের পর লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে সেনাবাহিনীর নতুন প্রধান (সিওএএস) হিসেবে বেছে নিলেন তিনি

সূত্র : ডেইলি জং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com