শুক্রবার, ০৩:৪৩ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, প্রাণ গেল দুজনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২১৪ বার পঠিত

ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামের কামাল শেখের ছেলে হোসাইন শেখ (২৪) ও ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের জামাল হোসেনের ছেলে ইমন হোসেন (১৯)। এ ছাড়া চিকিৎসাধীন সোহেল মণ্ডল (৩২) একটি ট্রাকের চালক।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে সেটি মেরামত করছিলেন চালক ও সহযোগী। তখন পেছন দিক থেকে আরেকটি ট্রাক এসে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকের চালক, সহযোগী আর অপর ট্রাকটির চালকের সহযোগী গুরুতর আঘাত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত সোহেল মণ্ডল জানান, তিনি ফরিদপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। তার সহযোগী ছিলেন হোসাইন। রাজেন্দ্রপুর আসার পর ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে তারা চাকা পাল্টানোর কাজ করছিলেন। এ সময় পেছন থেকে ওই ট্রাকটি এসে সজোরে তাদের ধাক্কা দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com