বৃহস্পতিবার, ০৮:১৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

হলিউড তারকাদের প্রিয় দল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৮০ বার পঠিত

বিশ্বকাপ ফুটবল

ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। এখন চলছে ফুটবলের বিশ্বকাপ। পুরো পৃথিবীর মানুষ টিভিতে, মাঠে, পর্দায় খেলা দেখছেন। খেলা দেখছেন বিশ্বখ্যাত অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পীরা। সেসব বিশ্বখ্যাতের প্রিয় দল কোনটি, তারাই বা কোন ফুটবলারের ভক্ত? আমাদের আজকের আয়োজন হলিউড তারকাদের প্রিয় দল নিয়ে।

জন ট্রাভোলটা

ট্রাভোলটা আর্জেন্টিনা দলের সমর্থক। ছেলেবেলা থেকেই ফুটবলে তার ভীষণ আগ্রহ। নিয়মিতই ফুটবল উপভোগ করেন। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে বলে মনে করেন তিনি।

প্যারিস হিলটন

ফুটবলে কে হারল, কে জিতল তা বড় কথা নয়; কারা ভালো খেলল তা-ই বড় কথা। এর পরও একমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য তিনি পর্তুগালের সমর্থক।

মাইকেল ডগলাস

ডগলাস ফুটবলের বিরাট ভক্ত এবং ফুটবলকে খুব ভালোবাসেন। ডগলাস ইংল্যান্ডের সমর্থক। ডগলাসের প্রিয় খেলোয়াড়ের তালিকায় রয়েছে রুনি, ল্যাম্পাড এবং জেরার্ড।

ডেমি মুর

পুরোদস্তুর আর্জেন্টিনার সমর্থক। মেসির খেলা তার ভালো লাগে। ডেমি মুর নিশ্চিত যে, এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা পাবে।

কিম কারদিসিয়ান

ল্যাটিন ফুটবলশৈলীর ভক্ত বিশ্বব্যাপী। কিমও তাই। ব্রাজিল-আর্জেন্টিনা, দুই দলের খেলাই কিম উপভোগ করেন। তবে দুই দলের মধ্যে একটাকে বেছে নিতে বললে অবশ্যই ব্রাজিলকেই নেবেন তিনি। ব্রাজিলের খেলায় অন্যরকম একটা মজা আছে। মনে হয় খুব আরাম করে খেলছে তারা। কোনো টেনশন নেই। পটাপট গোল করে প্রতিপক্ষকে ধরাশায়ী করার জাদুকরী ক্ষমতা আছে এই দলটার।

ব্রান্ড পিট

কেবল ক্রিকেট নয়, ফুটবল খেলাতেও তার ভালোবাসা অটুট। নির্দিষ্ট কোনো দলের সমর্থক নন। প্রিয় দলের তালিকায় আছে পর্তুগাল, ব্রাজিল, ইংল্যান্ড।

শাকিরা

শাকিরা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গানে বিশ্ব মাতিয়েছেন। এই জনপ্রিয় শিল্পীর প্রিয় দল ব্রাজিল। একেবারেই ছোটবেলা থেকে এটির সমর্থন করেন তিনি। বাড়ির সবাই এ দল পছন্দ করেন। এর পর যদি কাউকে ভালো লাগে তা হলো জার্মানি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com