শনিবার, ০৪:২৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নাটোরে ককটেল বিস্ফোরণ, বিএনপি কর্মী আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২০৫ বার পঠিত

নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে শক্তিশালী ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮টি ককটেল উদ্ধার ও এক বিএনপি কর্মীকে আটক করে।

পুলিশ জানায়, খবর পেয়ে ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে ৮টি শক্তিশালী বোমা (লাল স্কচটেপে মোড়ানো) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিএনপি কর্মী ওহাব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় ডাঙ্গাপাড়ায় বোমা বিস্ফোরিত হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে আটটি বোমা উদ্ধার করে। এর আগে আরও প্রায় ৫টি বোমা বিস্ফোরিত হওয়ার কথা জানায় স্থানীয়রা।
এ সময় বিএনপি কর্মী ওহাব মণ্ডলকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ। আইনি প্রক্রিয়া চলছে বলেও জানায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com