রবিবার, ০৪:০১ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

চীনে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ২ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার ফাইটারদের ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২ জন।

স্থানীয় সময় সোমবার বিকেলে হেনান প্রদেশের অ্যানিয়াং শহরের হাই-টেক জোনে অবস্থিত ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগুনে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা না গেলেও আগুন লাগার ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

চীনে কারখানায় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। ২০১৯ সালের মার্চে ইয়ানচেং অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।

এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।

সূত্র : রয়টার্স ও আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com