রবিবার, ০৩:১৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইউক্রেনের ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিস্ফোরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৩৪ বার পঠিত

ইউক্রেনের ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা শনিবার এবং রোববার সকালে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠে। জাতিসঙ্ঘের পরমাণু শক্তি সংস্থার প্রধান রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার লড়াইকে অঞ্চলটির জন্য ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বিস্ফোরণগুলো আকস্মিকভাবেই ওই স্থাপনাটিতে তুলনামূলক শান্তিপূর্ণ পরিস্থিতির অবসান ঘটালো। বিদ্যুৎকেন্দ্রটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি বলেন, ‘এর পেছনে যেই থাকুক না কেন, এটি অবিলম্বে বন্ধ করতে হবে। যেমনটি আমি এর আগেও বহুবার বলেছি, আপনারা আগুন নিয়ে খেলছেন।’

পারমাণবিক স্থাপনাটির আশপাশে একটি পারমাণবিক নিরাপত্তা অঞ্চল বাস্তবায়নে জরুরিভাবে সম্মত হতে রাশিয়া ও ইউক্রেন, উভয়ের প্রতিই আহ্বান জানান গ্রসি। যদিও, এর আগে তার জানানো আহ্বানগুলোতেও ওই অঞ্চলে লড়াইয়ে নতুন করে কোনো নিয়ন্ত্রণ আরোপিত হয়নি।

আইএইএ বলে, ঝাপোরিঝিয়ায় আক্রমণে বেশ কয়েকটি ভবন, ব্যবস্থা ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, তার কোনটিতেই পারমাণবিক নিরাপত্তা হুমকিতে পড়েনি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

ইউক্রেন যখন প্রবল শীতকালীন আবহাওয়ার কবলে রয়েছে, ঠিক সেই সময়ে রাশিয়া ইউক্রেনের বৈদ্যুতিক গ্রিড ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে আকাশ থেকে হামলা চালাচ্ছে। এর ফলে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র ঝাপোরিঝিয়া অঞ্চলেই রুশ বাহিনী ডজনকয়েক বসতিতে বেসামরিক অবকাঠামোতে গোলাবর্ষণ করেছে, যার ফলে ৩০টি বসতবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।

নিকোপোল-এ গোলাবর্ষণে একজন ব্যক্তি আহত হয়েছেন এবং ২০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনটিতে জানানো হয়। নিকোপোল ঝাপোরিঝিয়ার পাশের নদীর অপর প্রান্তে অবস্থিত একটি শহর।

এছাড়াও উত্তরাঞ্চলের খারকিভ অঞ্চলের তিনটি ডিস্ট্রিক্টেও রুশ হামলা চালানো হয়। এগুলো হলো কুপিয়ানস্ক, চুগুইভ ও ইজয়ুম। এসব এলাকায় গতদিন আর্টিলারির মাধ্যমে গোলাবর্ষণ করা হয়।

এদিকে, পূর্বাঞ্চলের লুহানস্ক ও ডনেটস্ক অঞ্চলে রুশ গোলাবর্ষণে, ডনেটস্কে একজন নিহত হন এবং বৈদ্যুতিক সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয় বলে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির দফতর থেকে জানানো হয়।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com