সোমবার, ০১:০৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

মরিচের ক্ষেতে মিলল প্রায় সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২১১ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্ত থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার রাতে সীমান্তের শূন্যরেখার কাছে একটি মরিচ ক্ষেত থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন গতকাল শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, শনিবার রাতে টহলরত বিজিবি সদস্যরা মরিচ ক্ষেতের কাছে দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে অনুসরণ করতে থাকে। চোরাকারবারিরা বিষয়টি বুঝতে পেরে স্বর্ণের বারগুলো মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে রেখে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা মরিচের ক্ষেত তল্লাশি করে মাটি খুঁড়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন। জব্দকৃত স্বর্ণের মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা। স্বর্ণ উদ্ধারের বিষয়ে চৌগাছা থানায় মামলা হয়েছে বলেও জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com