বৃহস্পতিবার, ০৮:১৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

রাজ-পরী ভালো থাকুক: মিম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

ঢালিউড পাড়ায় এবার নিজের জাত ভালোভাবেই চিনিয়েছেন আলোচিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ সিনেমার মধ্য দিয়ে দর্শকদের মাঝে নতুন করে জায়গা করে নিয়েছেন। সাফল্যের তুঙ্গে থাকা এই সিনেমায় মিমের নায়ক শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এছাড়া ‘দামাল’ সিনেমাতেও মিমের নায়ক হিসেবে দেখা গেছে রাজকে। এতেও অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন এই নায়িকা। তবে সম্প্রতি রাজের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হয়েছে। এই নিয়ে ক্যারিয়ার ও গুঞ্জন বিষয়ে এক গণমাধ্যমের সঙ্গে অকপটে কথা বলেছেন।

‘পরাণ’ এর পর ‘দামাল’ সিনেমার সাড়া নিয়ে মিম বলেন, ‘পরাণ’ তো ম্যাসিভ হিট করেছে। এখনও দর্শকরা দেখছেন ছবিটি। পরাণ-এর মুক্তি পেল ‘দামাল’। পরাণ ম্যাসিভ হিট হওয়ায় এই ছবিটি কিন্তু একটা চাপের মধ্যে পড়ে। তবে পরাণ ছবির মতো হিট না কলেও কোনো দর্শক দামাল সম্পর্কে নেতিবাচক কিছু বলেনি। এখনও শুক্র-শনিবার সিনেপ্লেক্সগুলো ‘হাউজফুল’ যাওয়ার খবর পাই। আর পরাণ ছবির অনন্যার মতো দামালের হাসনা চরিত্রেরও বেশ প্রশংসা পেয়েছি, পাচ্ছি।

রাজের সঙ্গে ছবি করতে চাইছেন না- এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন, ঠিকই শুনেছেন। এর পেছনে কিছু ঘটনা আছে, যা ইতোমধ্যে সবারই জানা। রাজের পরিবারের পক্ষ থেকে যে কথাগুলো ছড়ানো হয়েছে সেগুলোর আমি প্রতিবাদ জানিয়েছি। ব্যাক্তিগতভাবে আমাকে মর্মাহত করেছে। ওর সঙ্গে নতুন কোনো ছবি করতে গেলে তার পরিবার থেকে হয়তো আরও ভয়ংকর কিছু ছড়ানো হতে পারে।
মিম বলেন, এতে আমার ও আমার পরিবারের মানসম্মান ক্ষুণ্ন হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি, যা আমার ইমেজের সঙ্গে যায় না। তাই ভেবেচিন্তেই এ সিদ্ধান্ত নেওয়া। আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক। তাদের সংসার ভালো কাটুক। তাদের মাঝখানে এভাবে যেনো আমাকে আর টেনে না আনা হয়।

রাজের প্রশংসা করে এই নায়িকা বলেন, সে খুবই ভালো অভিনেতা, খুব ভালো সহশিল্পী। কিন্তু কি করবো বলুন! এতো বছর সিনেমায় কাজ করে এসেছি কোনো স্ক্যান্ডালে জড়াইনি। হুট করে রাজকে জড়িয়ে যা-তা বলা হলো, যার কিছুই সত্যি নয়। এ বিষয়টা আমি আর বাড়তে দিতে চাই না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com