বৃহস্পতিবার, ০৮:৩৭ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ট্রুডোর ওপর চটলেন শি, দিলেন ‘হুঁশিয়ারি’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৪৯ বার পঠিত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডোর ওপর বেজায় চটেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শি রাগান্বিতভাবে ট্রূডোকে তিরস্কার করেছেন। পূর্বের বৈঠকের বিস্তারিত সবকিছু কানাডার কর্মকর্তারা মিডিয়ায় শেয়ার করায় ক্ষুব্ধ হন শি।

ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনের ফাঁকে কথা বলেছেন শি ও ট্রুডো। সেই কথোপকথনের একটি ভিডিওতে শিকে ‘বিরক্ত’ দেখা যায়। এতে বলা হয়েছে, দুই নেতার মধ্যে পূর্বের আলোচনার বিস্তারিত মিডিয়ার সঙ্গে শেয়ার করা ঠিক হয়নি বলে শির পক্ষ থেকে বলা হয়েছে।

চীনা প্রেসিডেন্ট তার অনুবাদকের মাধ্যমে বলেন, আমরা যা আলোচনা করছি তার সবকিছু ফাঁস হয়েছে- এটা ঠিক নয়। এভাবে কথোপকথন পরিচালিত হয়নি বলে জানান শি।
শি মান্দারিন ভাষায় আরও বলেন, যদি আপনার পক্ষ থেকে আন্তরিকতা থাকে তবে আমরা পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে আমাদের আলোচনা পরিচালনা করব, অন্যথায় অপ্রত্যাশিত পরিণতি হতে পারে।

এদিকে ট্রুডো বলেন, কানাডায় আমরা একটি অবাধ, খোলামেলা এবং স্পষ্টভাষী সংলাপে বিশ্বাস করি। আমরা একসঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে থাকব, তবে এমন কিছু থাকবে যা নিয়ে আমরা দ্বিমত করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com