বৃহস্পতিবার, ০৬:৩৭ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

‘এটাই শেষ চুমু, দিয়ে গেলাম’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ নভেম্বর পরপারে পাড়ি জমিয়েছেন গায়ক আকবর। গতকাল সোমবার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন এই গায়ক। বাবাকে চিরতরে হারিয়ে মেয়ে অথৈ এর বুকফাটা কান্না যেন থামছেই না। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বাবার স্মৃতিচারণ করে অথৈ বলেন, ‘আমি যখন বাবাকে দেখতে গেলাম, তখন জিজ্ঞেস করেছিলাম আব্বু কষ্ট হচ্ছে? আব্বু কপালে চুমু দিয়ে বলল, এটাই শেষ চুমু, দিয়ে গেলাম। আর কোনোদিন দেব না। আমি মনে হয় বাঁচব না। তোদের রাস্তায় ভাসিয়ে দিয়ে গেলাম। আমাকে মাফ করে দিস।’

এদিকে আজ মঙ্গলবার সকালে প্রয়াত আকবরের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে অথৈ লিখেছেন, ‘আগামীকাল বুধবার বাদ জোহর যশোরে আব্বুর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই আমার আব্বুর জন‍্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে বেহেশত নসিব করেন।’
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গায়ক আকবর। কিডনির জটিলতায় তার শরীরে পানি জমেছিল। এ কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে যায়। ফলে সম্প্রতি তার পা কেটে ফেলতে হয়। সেসময়ই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তার স্ত্রী কানিজ ফাতেমা।

উল্লেখ্য, ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com