রবিবার, ০২:২৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম অ্যাকাডেমিক ওয়ার্কার ধর্মঘট শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৪৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সিস্টেমের ৪৮ হাজারের বেশি শিক্ষাকর্মী (অ্যাকাডেমিক ওয়ার্কার) অন্যায় শ্রম ব্যবস্থা ও নিম্ন বেতনের প্রতিবাদে ধর্মঘটে অংশ নিচ্ছেন।

গবেষক, পোস্টডক্টরাল স্কলার, টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য কর্মী সোমবার এই ধর্মঘটে অংশ নেন। তাদের ভাষায়, এটি হলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম অ্যাকাডেমিক ওয়ার্কার ধর্মঘট। এর ফলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সিস্টেমের কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই সিস্টেমে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও দুই লাখ ৮০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গ্রাজুয়েট শিক্ষার্থী জানা হায়দার বলেন, ‘আমাদের বস্তুগত পরিবেশ এতই খারাপ যে অনেক লোক বিশ্ববিদ্যালয়ের প্রতি হতাশ হয়ে পড়েছে।’

অ্যাকাডেমিক ওয়ার্কারদের প্রতিনিধিত্বকারী অন্যতম ইউনিয়ন ইউনাইটেড অটোমোবাইল ওয়ার্কার্স ২৮৬৫-এর সান্তা বারবারা শাখার রেকর্ডিং সচিব হলেন হায়দার।

যুক্তরাষ্ট্রজুড়ে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে শ্রম অসন্তোষ দেখা দেয়ার প্রেক্ষাপটে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

কর্মীদের প্রধান দাবি হলো গ্রাজুয়েট-শিক্ষার্থী কর্মীদের জন্য বছরে বেতন অন্তত ৫৪ হাজার ডলার করা এবং বার্ষিক কস্ট-অব-লিভিং বাড়ানো। ইউনিয়ন একইসাথে চাকরির নিরাপত্তার দাবিও জানাচ্ছেন।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com