সোমবার, ১২:০৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাজশাহীতে নৌকা উল্টে ২ নারীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২০৩ বার পঠিত

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এই নৌকাডুবি ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) এবং একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। খড় কেটে বিকেলে তারা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নৌকাটি ডুবে যায়। নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিল।

রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ডুবে যাওয়ার সময়ে আনিয়া ও রাশেদা খড়ের নিচে চাপা পড়ে। তবে অন্যরা সাঁতরে পড়ে উঠে যায়। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আইনী প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com