রবিবার, ০১:৪২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩ ফুটবলারকে গুলি করে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার ফুটবল দলের তিন সদস্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রোববার বিকেলে একটি মাঠ থেকে ছাত্রদের ফেরার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি গ্যারেজে বাসটি পার্কিং করার সময় তাদের ওপর এ হামলা হয়।

হত্যার অভিযোগে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হ্যান্ডগান ব্যবহারেরও অভিযোগ আনা হয়। এছাড়াও আক্রমণের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়, তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

ঘটনার পর স্থানটি নজরদারিতে রেখেছে পুলিশ। এছাড়া সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করেছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের চার্লটসভিল ক্যাম্পাসের কালবের্থ রোডের গ্যারাজে স্থানীয় সময় ২২:৩০ (জিএমটি ০৩:৩০) টায় এ হামলা হয়।

বন্দুক হামলায় নিহতদের শনাক্ত করা হয়েছে। তারা হলেন- ভার্জিনিয়া বিচের বাসিন্দা ও দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, ফ্লোরিডার মায়ামির বাসিন্দা ও চতুর্থ বর্ষের ছাত্র ডি’শন পেরি এবং দক্ষিণ ক্যারোলিনার রিচ হিল থেকে আসা তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস।

পুলিশ বলছে, শিক্ষার্থীরা মাঠ থেকে ফেরার পর হামলা হয়। পরে একটি চার্টার বাসের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ঘটনায় সন্দেহভাজন আটক ব্যক্তি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার নাম প্রকাশ করেছে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ক্রিস্টোফার ডার্নেল জোনস জুনিয়র (২২)।

বিশ্ববিদ্যালয়ের সভাপতি জিম রায়ান বলেছেন, ‘ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতার ঘটনা ঘটেছে তাতে আমি মর্মাহত।’

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। এছাড়া যুক্তরাষ্ট্রের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়কে তিন নম্বরে স্থান দেয়া হয়ে থাকে।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com