বৃহস্পতিবার, ১০:৩৭ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৩৫ বার পঠিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর কলেজ পর্যায়ের পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

এনটিআরসিএ ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ নিবন্ধন পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে। শেষ ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। ১৭তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেছেন।

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ।

২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধুমাত্র সনদ দিতো। এ সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি। তবে এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ উঠায় ২০১৫ সাল থেকে নিবন্ধন সনদ দেয়ার পাশাপাশি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করছে এনটিআরসিএ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com