রবিবার, ০১:৪২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত আরো ২ লাখ, মৃত্যু ৪৭০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৬৮ বার পঠিত

বিশ্বব্যাপী গত ২৪ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো দু’লাখ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি তিন লাখ ৭০ হাজার ২৬০ জনে। এ ছাড়া নতুন করে এ সময়ে মৃত্যু হয়েছে ৪৭০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ১৫ হাজার ৪৯৪ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের হিসার রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সোমবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট সুস্থ হয়েছেন ৬২ কোটি ৫৭ হাজার ৩০৫ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৪৬৭ জনে। মোট মারা গেছে ১১ লাখ ১২৭।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৯২৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫৩২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭১ লাখ ২৭ হাজার ১৭৩ জন। আর মারা গেছে এক লাখ ৫৭ হাজার ৭০৪ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৩৯৪ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৫৮৮ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ৫৫ হাজার ৮২০ জন। মারা গেছে ছয় লাখ ৮৮ হাজার ৭৩৮ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com