রবিবার, ০১:৪২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুদ্ধ শেষ হয়নি, ইউক্রেনের হুঁশিয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৪৮ বার পঠিত

ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। এরপর সেখানকার মানুষ ইউক্রেনীয় সৈন্যদের উল্লাস করে স্বাগত জানিয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, শহরের মানুষ ইউক্রেনের পতাকা হাতে রাস্তায় নেমে এসেছে। তারা ইউক্রেনীয় সেনাদল শহরে ঢোকার পর স্লোগান দিয়ে তাদের স্বাগত জানাচ্ছে। এমন বিজয় উল্লাসের মধ্যে সতর্ক করেছে ইউক্রেনের কর্মকর্তারা।

দেশটির কর্মকর্তারা বলেছেন, এখনো যুদ্ধ শেষ হয়নি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ইউরি সাক বিবিসিকে বলেন, এখন গা ছেড়ে দেওয়ার সময় নয়। তিনি বলেন, ‘আমরা সবসময় বিশ্বাস করতাম আমরা খেরসন জয় করব। এখন রাশিয়া বিশ্বাস করছে  যে তারা এই যুদ্ধ কখনোই জিততে পারবে না।’

‘আমরা তাদের মধ্যে আতঙ্ক দেখতে পাই। তাদের প্রোপাগান্ডা মেশিনেও আতঙ্ক দেখতে পাই, বলেন ইউরি। তিনি আরও বলেন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত কিন্তু যুদ্ধ শেষ হতে এখনো অনেক দেরি।’
খেরসনের মেয়রের এক মিত্র বলেন, শহরটি এখন পানি, ওষুধ এবং খাবার সংকটে, তবে জরুরি পরিষেবা বিতরণ শুরু হয়েছে। তিনি আরও বলেন ,যুদ্ধের পূর্বে খেরসনের জনসংখ্যা ছিল তিন লাখ ২০ হাজার। বর্তমানে আছে ৭০-৮০ হাজার।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, খেরসন থেকে পালানোর আগে দখলদার বাহিনী গুরুত্বপূর্ণ সব স্থাপনা ধ্বংস করে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শহরটিতে এখন বিদ্যুৎও নেই। তবে বিদ্যুৎ কখন ফিরে আসবে সেই সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে খবরে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com