বুধবার, ০৫:৫৯ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

করোনায় আক্রান্ত ৬৪ কোটি ছাড়ালো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্ত দু’টাই কমেছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ১৫ হাজার ৯৪৯ জন। আর মারা গেছেন ৫৪০ জন।

গতকাল শনিবার আক্রান্ত হয়েছিল ছয় লাখ ২৬ হাজার ৭৩২ জন। মারা গিয়েছিল দুই হাজার ৮৩৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, রোববার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি এক লাখ ৫৬ হাজার ২৩ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ১৫ হাজার ২২ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬১ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ৭৪৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯৮ লাখ ৯৫ হাজার ২৩৬ জনে। মোট মারা গেছে ১১ লাখ ১২৫।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৩৭৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫৩১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭১ লাখ ১৮ জন। আর মারা গেছে এক লাখ ৫৭ হাজার ৭০৪ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৩৯৪ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৫৮৮ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৬৮০ জন। মারা গেছে ছয় লাখ ৮৮ হাজার ৭৩৫ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com