শনিবার, ১১:৪৫ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মিছিল-স্লোগানে মুখরিত কোমরপুরের মাঠ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউটশন মাঠে বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ হচ্ছে আজ। এজন্য মাঠে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। পায়ে হেটে, ট্রাক, পিকআপসহ বিভিন্নভাবে তারা সমাবেস্থলে আসছেন। নেতাকর্মীদের পদচারণা আর মিছিল-স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হচ্ছে।

গত তিন দিন ধরে সমাবেশে যোগ দিতে আসছেন নেতাকর্মীরা। জেলার নগরকান্দা থেকে বিএনপির বিভাগীয় সাংগঠনিক শামা ওবায়েদের সমর্থকেরা ট্রাক-পিকআপ নিয়ে সমাবেশস্থলে পৌঁছে।

এরপর পৌঁছে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে হলুদ ক্যাপ
পরিহিত দল। তারা শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে পায়ে হেঁটে মিছিল সহকারে সমাবেশে যোগ দেয়।

শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে একত্রিত হয়ে সমাবেশে যোগ দেয় চৌধুরী নায়াব ইউসুফের সমর্থকরা।

আরেকটি বিশাল দল মিছিল করে সমাবেশে আসে যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল
হাসান ভুঁইয়া পিংকুর নেতৃত্বে।

জেলার পার্শ্ববর্তী রাজবাড়ী হতে প্রায় দশ হাজারের মতো নেতাকর্মী সমর্থকেরা সকালের মধ্যেই যোগ দেন।

সমাবেশকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশস্থলে পৌঁছেনি। স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন।

ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, ইকবাল মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com