রবিবার, ১১:০৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বরগুনায় সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৪৪ বার পঠিত

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) আল আমিন (৩৫) নামের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক সদস্য আবু তাহের।

শুক্রবার রাত ১০টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা এনএসআই বরগুনা কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে কলাপাড়া থেকে বরগুনা যাচ্ছিলেন এনএসআই কর্মকর্তা আল আমিন ও মাঠকর্মী আবু তাহের। তারা আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই নিহত হন এনএসআই কর্মকর্তা আল আমিন। এ সময় তার সাথে থাকা মাঠকর্মী তাহের গুরুতর আহত হন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার তাদের পক্ষ থেকে অভিযোগ দেয়ার কথা রয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com