শুক্রবার, ০৩:০৮ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

শাকিব খানের বাসায় যা ফেলে গেল চোর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

সুপারস্টার শাকিব খানের বাসায় ঢুকেছিল চোর। তবে কোনো কিছু না নিয়েই চলে যায় তারা। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে গাজীপুরের পুবাইলের হাড়িবাড়ীরটেক এলাকায় শাকিব খানের ‘জান্নাত’ নামের বাসায় এ ঘটনা ঘটে।

শাকিব খানের বাসায় চুরির চেষ্টা হয়েছে নিশ্চিত করে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘বাসায় থাকা পুরোনো অচল একটি জেনারেটর চুরির চেষ্টার আলামত পাওয়া গেছে। চোরেরা চুরি করতে না পেরে সেটি ফেলেই পালিয়ে যায়।’

ওসি জানান, ঘটনাস্থলে গিয়ে বাড়ির বাউন্ডারির বাইরে একটি রেঞ্জ ও কয়েকটি জুতা পড়ে থাকতে দেখা যায়। বাড়িটিতে কোনো সিসি ক্যামেরা এবং বাউন্ডারি দেয়ালে কোনো কাঁটাতার নেই। শুটিং স্পটের জন্য বাড়িটি ব্যবহৃত হলেও দীর্ঘদিন ধরে সেখানে কোনো শুটিং হয় না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
শাকিব খানের ওই বাসায় চুরির চেষ্টা হলেও দেশের দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে খবর প্রকাশ হয়, শাকিব খানের বাসায় হামলা হয়েছে। তবে বাসার দায়িত্বে থাকা ম্যানেজার সম্রাট বলেন, ‘চোরেরা বাসায় থাকা পুরোনো একটি অচল জেনারেটর চুরির চেষ্টা করে ব্যর্থ হয়।’

ওসি মো. জাহিদুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে শাকিব খানের বাড়িতে হামলা ও ডাকাতি হয়েছে—মোবাইল ফোনে এমন তথ্য জানিয়ে বেশ কয়েকটি কল আসে। তাৎক্ষণিক পুবাইল থানা পুলিশের একটি দল ও আমি ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু সেখানে ডাকাতি কিংবা হামলার কোনো সত্যতা পাওয়া যায়নি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com