রবিবার, ০১:০২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ বাইডেনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

২০২১ সালের ২০ জানুয়ারি আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে তার বসয় ৮০ বছর। তিনিই দেশটির সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট। যখন তার বয়স ৭৮ বছর ৬১ দিন, তখন তিনি দেশটির প্রেসিডেন্টের চেয়ারে বসেন।

আর মাত্র কয়েক দিন পরই ৮০ বছরে পা দেবেন বাইডেন। এর আগে দেশটির ইতিহাসে এত বেশি বয়সে কোনও প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেননি।

এই বয়সেও আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করলেন জো বাইডেন।

 

তিনি বলেন, “আগামী বছর তথা ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা আছে।”

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার এই ইচ্ছার কথা জানান বাইডেন।

তবে এ সময় বাইডেন উল্লেখ করেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে তিনি আগামী বছরের শুরুর দিকে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই নির্বাচনে তার দল ডেমোক্রেটিক পার্টি ধারণার চেয়েও বেশি ভালো করেছে।

বাইডেন বলেন, অনেকেই বলেছিল- এবারের মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে রিপাবলিকানদের ‘ঢেউ’ বয়ে যাবে। কিন্তু তেমনটা হয়নি। তবে ডেমোক্রেটিক পার্টি প্রত্যাশা অনুযায়ী ফল অর্জন করতে পারেনি। এই নির্বাচনের ফল যা-ই হোক না কেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা আছে।

উল্লেখ্য, আসছে ২০ নভেম্বর বাইডেনের বয়স হবে ৮০। ২০২৪ সালের নভেম্বরে বাইডেনের বয়স হবে ৮২।

অন্যদিকে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে আবার প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আগামী সপ্তাহে ঘোষণা দিতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নির্বাচনের সময় ট্রাম্পের বয়স হবে ৭৮ বছর। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com