বুধবার, ০২:৩২ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মেয়েকে নিয়ে হাসপাতাল ছাড়লেন আলিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২০১ বার পঠিত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার সদ্যজাত সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতাল ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করার সময়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন আলিয়া ভাট। সেসব ছবিতে দেখা যায়, গাড়িতে বসে আছেন আলিয়া। আলিয়ার চোখ-মুখ থেকে মাতৃত্বের উজ্জ্বল দ্যুতি ছড়াচ্ছে!

গত রোববার এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। তারপর থেকেই কাপুর ও ভাট পরিবারে আনন্দের হাওয়া বইছে। খুশির জোয়ারে ভাসছে ভাট-কাপুর পরিবার। কন্যাকে প্রথম কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রণবীর কাপুর।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের আড়াই মাস পেরোনোর আগেই মা হওয়ার ঘোষণা দেন আলিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com