বৃহস্পতিবার, ০৭:৩৭ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

‘যুদ্ধের জন্য প্রস্তুত হও’, সেনাবাহিনীকে শি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৭৩ বার পঠিত

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের জাতীয় নিরাপত্তা ক্রমবর্ধমানভাবে অস্থিতিশীলতার মুখোমুখি হচ্ছে। এই নিয়ে তিনি দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং রেকর্ড তৃতীয় মেয়াদে সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণের পর পিপলস লিবাবেশন আর্মিকে (পিএলএ) সক্ষমতা বাড়াতে এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।

৬৯ বছর বয়সী শি জিনপিং গত মাসে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) প্রধান হিসেবে তৃতীয় মেয়াদ নিশ্চিত করেন।
গত মঙ্গলবার শি জিনপিং বেইজিংয়ে সিএমসি এর যৌথ অপারেশন কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন। যা সিপিসি কেন্দ্রীয় কমিটি এবং সিএমসি এর কৌশলগত কমান্ডকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে।

সেখানে ২০ লাখ সদস্যের সামরিক বাহিনীর উদ্দেশ্য শি জিনপিং বলেন, বিশ্ব একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। চীনের জাতীয় নিরাপত্তা এখন ক্রমবর্ধমান অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তার সম্মুখীন। চীনের সামরিক কর্মকান্ডও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতির জন্য এবং কার্যকরভাবে তার লক্ষ্য অর্জনে সকল শক্তিকে কাজে লাগাতে হবে।

শি সেনাবাহিনীকে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষায় এবং দল ও জনগণের দ্বারা অর্পিত বিভিন্ন কাজ সফলভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, সামরিক নেতৃত্বকে অবশ্যই ২০২৭ সালের মধ্যে পিএলএকে একটি বিশ্বমানের সেনাবাহিনীতে পরিণত করার লক্ষ্যে মনোনিবেশ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com