বৃহস্পতিবার, ০৬:৩৬ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

নিয়োগ পরীক্ষায় সানি লিওন!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৮৫ বার পঠিত

বলিউডের আলোচিত চিত্রনায়িকা সানি লিওন। প্রায়ই তাকে নিয়ে অনেক মজার মজার ঘটনা ঘটে। এবারও ঘটলো বিশেষ আলোচিত ঘটনা। স্বয়ং শিক্ষক নিয়োগ পরীক্ষায় এল সানি লিওন। তবে তিনি নয়, তার নামে একজন এল পরীক্ষা দিতে।

ভারতের কর্ণাটকের শিবমোগা জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডের ছবির ঘরে দেখা গেল সানি লিওনের খোলামেলা একটি ছবি। এ নিয়ে সে রাজ্যের রাজনীতিকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।

গত মঙ্গলবার অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবির বিষয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা বিআর নাইডু। বিজেপি শাসিত ওই রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশকে পোস্টে ট্যাগ করে তিনি ভারতের কন্নড় ভাষায় লিখেছেন, ‘শিক্ষক নিয়োগের অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর ছবির বদলে সানি লিওনের অশ্লীল ছবি ছাপিয়েছে শিক্ষা দপ্তর। যে দলের সদস্যরা বিধানসভার পর্নফিল্ম দেখে সেই দলের কাছ থেকে এর বেশি আর কী পাওয়ার থাকতে পারে?’
নেতার এই টুইটের পর সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে যায়। এ ঘটনায় নেটিজেনদের কেউ কেউ বিজেপির সমালোচনা করেছেন, কেউ আবার এটি নিয়ে করেছেন তামাশা। কয়েকজন অবশ্য ছবিটিকে ভুয়া বলে দাবি করেছেন।

বিআর নাইডুর টুইটের জবাবে কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ জানান, অ্যাডমিট কার্ডের ছবি পরীক্ষার্থী আপলোড করেছেন। সিস্টেমে যে ছবি আপলোড হয় সেটিই ফাইলের সঙ্গে যুক্ত হয়ে যায়।

যেই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ভাইরাল হয়েছে তিনি জানিয়েছেন, তার স্বামীর এক বন্ধুকে দিয়ে তিনি শিক্ষক নিয়োগের ফর্ম ফিলাপ করিয়েছেন। পুরো বিষয়ে তদন্ত হবে, মামলা হবে—এমনটাই জানিয়েছে কর্ণাটকের শিক্ষা দপ্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com