রবিবার, ০১:০০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কাবুলে নারীদের পার্কে প্রবেশে নিষেধাজ্ঞা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৫৪ বার পঠিত

গত বছরের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে দেশটির নারীদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে। এবার নতুন করে আফগান নারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির নৈতিক পুলিশ।

রয়টার্স জানিয়েছে, কাবুলে এখন নারীরা বিনোদন পার্কে প্রবেশ করতে পারবেন না। দেশটির পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের এক মুখপাত্র নারীদের পার্কে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রয়টার্সের পক্ষ থেকে এই ব্যাপারে মন্তব্য চাইলে বিস্তারিত কিছু জানাননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কাবুলের একটি বিনোদন পার্ক থেকে নারীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই পার্কে তালেবানের এজেন্টরা পরিস্থিতি পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন। কাবুলের এক নারী বাসিন্দা বলেন, তিনি তার নাতিকে পার্কে নিতে চাচ্ছিলেন কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
তিনি রয়টার্সকে বলেন, যখন একজন মা তার বাচ্চাকে নিয়ে আসে, তাদের অবশ্যই পার্কে প্রবেশ করতে দেওয়া উচিত। কেননা এসব বাচ্চা ভালো কিছু দেখেনি…তাদের খেলতে এবং বিনোদনের ব্যবস্থা করে দিতে হবে।

এই নারী আরও বলেন, আমি পার্কে ঢোকার জন্য তাদের অনেক অনুরোধ করেছি কিন্তু তারা আমায় অনুমতি দেয় নি। এখন আমরা তাই বাড়ি ফিরে যাচ্ছি।

নাম না প্রকাশের শর্তে পার্কের দুই অপারেটর বলেন, তালেবান কর্মকর্তারা তাদের পার্কে নারীদের প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com