রবিবার, ১২:৫০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

শেখ রেহানার নামে বদলির তদবির করে দুজন রিমান্ডে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২১৫ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার নামে তদবির করার অভিযোগে দুজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নুর এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন তাওহিদ ইসলাম ও ইমরান হাসান মেহেদী। তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই।

মানলার অভিযোগ থেকে জানা যায়, রিমান্ডে যাওয়া আসামি ইমরান স্বাস্থ্য অধিদপ্তরের মাগুরা জেলা থেকে ময়মনসিংহে বদলির জন্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। পরবর্তীতে রিসিভ কপিটি তাওহিদকে দেন। এরপর আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থান থেকে নাম-বেনামে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ফোন করে তদবির করতে থাকেন। এরপর গত ৩১ অক্টোবর শেখ রেহানার সিল ও স্বাক্ষর জাল করে বদলির সুপারিশ দাখিল করেন। বিষয়টি সন্দেহ হওয়া পরবর্তীতে কর্তৃপক্ষ বিষয়টি র‌্যাব-৩-এর কাছে অভিযোগ দেয়।
অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজারে রূপালী ব্যাংকের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। এ সময় শেখ রেহানা লেখা সংবলিত ভুয়া ভিজিটিং কার্ড ও সিল, মোবাইল উদ্ধার করা হয়।

এর আগে এ ঘটনায় গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান শাহীন বনানী থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com