রবিবার, ০১:০১ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ট্রাম্পের দল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৬০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাভুটি শেষে এখন চলছে গণনা। এর মধ্যে প্রতিনিধি পরিষদ ও সিনেটের কয়েকটি আসনের ফলও প্রকাশ হয়েছে।

এতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত পিছিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

সংবাদমাধ্যম সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ১১০টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বাইডেনের ডেমোক্র্যাটসরা পেয়েছে ৩৪টি আসন। আর ট্রাম্পের রিপাবলিকানরা পেয়েছে ৭৬টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।
অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০টি আসনের মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে। সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত ডেমোক্র্যাটসরা সিনেটের ৩৬টি আসন এবং রিপাবলিকানরা সমান ৩৬টি আসন পেয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ২ বছর পর অনুষ্ঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) ও উচ্চকক্ষ সিনেটের একাংশ আসনের নির্বাচন।

সেই প্রথা অনুযায়ী, মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন ও সিনেটের ৩৫টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ডেমোক্র্যাটস না রিপাবলিকানদের হাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com