রবিবার, ১০:২৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২২৫ বার পঠিত

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় একজনকে দুটি ধারায় আলাদাভাবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভুটিয়া গ্রামের আবু হানিফের ছেলে আলমগীর হোসেন (৩৬)। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আলী আহমেদ এবং এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস নয়া দিগন্তকে জানান, ভিকটিম স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে অন্য দিনের মতো সে স্কুলে যায় । সেখান থেকে তাকে অপহরণ করে আলমগীর হোসেন তার মামার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরের দিন ৮ সেপ্টেম্বর ভিকটিমের বাবা গোপালপুর থানায় মামলা করেন। ২০০৮ সালের ১৮ ডিসেম্বর গোপালপুর থানার এসআই তাজাম্মেল হক একমাত্র আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

জানা গেছে, আসামি হাজতবাসের পর জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দেন। আদালতে আসামির অনুপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com