বুধবার, ০৪:৫৪ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

নেপালে প্রবল ভূমিকম্প : নিহত ৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

নেপালে প্রবল ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছে। এই ভূমিকম্প দিল্লিসহ উত্তর ভারতের একাংশেও অনুভূত হয়েছে। নেপালের যে এলাকায় কম্পন অনুভূত হয়েছে, সেখানে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনীও।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বুধবার (ইংরেজি মতে বুধবার, ৯ নভেম্বর) রাত ১টা ৫৭ মিনিটে নেপালে (উত্তরাখণ্ড লাগোয়া নেপাল সীমান্তের কাছে) ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠের দক্ষিণ-পূর্ব ২০৫ কিলোমিটার, উত্তরপ্রদেশের লখনউয়ের উত্তরে ২৬৬ কিলোমিটার, উত্তরাখণ্ডের হৃষিকেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২৮৫ কিলোমিটার এবং উত্তরাখণ্ডের হরিদ্বারের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২৯০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল অবস্থান করছে।

ভারতের কম্পন অনুভূত

জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানাসহ উত্তর ভারতের একাংশে কম্পন অনুভূত হয়েছে। তারইমধ্যে আজ সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নতুন করে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com