রবিবার, ১২:১৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

৪৩ আরোহী নিয়ে লেক ভিক্টোরিয়ায় বিমান বিধ্বস্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৯৭ বার পঠিত

তানজানিয়ার প্রেসিশন এয়ারলাইনের একটি বাণিজ্যিক বিমান লেক ভিক্টোরিয়ায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৪৩ জন আরোহী ছিল বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির স্থানীয় সময় আজ রোববার এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

সিএনএন বলছে, বর্তমানে উদ্ধার অভিযান চলছে। দেশটির পুলিশ এখন পর্যন্ত কোন হতাহতের খবর জানায়নি। রিপোর্টে প্রকাশিত বিভিন্ন ছবিতে লেকের মধ্যে বিমানের বেশিরভাগ অংশ ডুবে যেতে দেখা গেছে।

প্রেসিশন এয়ারলাইনের এক মুখপাত্র, বিমানটি বুকোবা বিমানবন্দরের কাছে আফ্রিকার সর্ববৃহৎ লেকে বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন। বিমানটি এই বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির ব্রডকাস্টিং কর্পোরেশন বলছে, বাজে আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা বলেন, বিমানে ৪৩ জন আরোহীর মধ্যে ৩৯ জন যাত্রী, দুইজন পাইলট ও দুই জন কেবিন ক্রু ছিলেন। এখন পর্যন্ত ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com