বুধবার, ০৪:০০ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ৪ প্রাণহানি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া এবং পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ৪ জন। এসব ঘটনায় আহত হয়েছেন ৯ জন। স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ফিলাডেলফিয়ার পুলিশ ইন্সপেক্টর ডি.এফ. জানান, সাউথ স্ট্রিট এলাকায় টহলরত পুলিশ কর্মকর্তারা বন্দুকের গুলির শব্দ শুনেছেন এবং বেশ কয়েকজন বন্দুকধারীকে ভিড়ের মধ্যে গুলি করতে দেখেছেন। সম্ভবত হাতাহাতির পর বন্দুকধারীরা পাঁচটি বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
এদিকে পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যে গুলির ঘটনায় এক বন্দুকধারীসহ চারজন নিহত হয়েছে। পুলিশ জানায়, এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বেশ কয়েকটি গাড়িতে হামলা চালায়। এসময় বন্দুকধারীর গুলিতে প্রথমে এক নারী এবং পরে আরো এক নারী ও পুরুষ নিহত হয়। পরে পুলিশ এসে বন্দুকধারীকে নিরস্ত্র করার চেষ্টা করলে সে পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশের গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী। তাৎক্ষণিকভাবে নিহতদের সম্পর্কে অন্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com