শুক্রবার, ১১:৩১ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছ-জহির উদ্দিন স্বপন রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

ইমরানের ওপর হামলা : ফুল কোর্ট কমিশন গঠনের অনুরোধ শাহবাজের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার বিষয়টি তদন্ত করার জন্য ফুল কোর্ট কমিশন গঠন করার জন্য দেশটির প্রধান বিচারপতির প্রতি অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী শাহবাজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই বিশৃঙ্খলা ও শয়তানির অবসানে প্রধান বিচারপতির উচিত ফুল কোর্ট কমিশন গঠন করা আমরা অনুরোধে সাড়া না দিলে ভবিষ্যতে প্রশ্ন ওঠবে।’

তিনি বলেন, জনগণের সামনে সত্য প্রকাশিত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।
তিনি বলেন, ‘আপনারা যখনই ডাকবেন, আমি আদালতে হাজির হবো।’ তিনি বলেন, শিগগিরই ফুল কোর্ট কমিশন গঠন করার জন্য তিনি প্রধান বিচারপতিকে চিঠি লিখবেন। তিনি কমিশনের রায় মেনে নেবেন বলেও জানান। প্রধানমন্ত্রী বলেন, তিনি সাংবাদিক আরশাদ শরিফ খুনের মামলাটি তদন্ত করতেও একই ধরনের কমিশন গঠন করার অনুরোধ করছেন।

শাহবাজ শরিফ বলেন, ইমরান খান তার মিথ্যা ও সস্তা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষতি করছেন। তিনি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে নেতিবাচক কথা বলছেন।

উল্লেখ্য, আগাম নির্বাচনের দাবিতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজধানী ইসলামাবাদের দিকে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ইমরান খান। তিনি তাকে হত্যাচেষ্টার জন্য শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীর এক মেজরকে দায়ী করেন। তারা সবাই এর তীব্র বিরোধিতা করেছেন। সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, দি জিও টিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com