রবিবার, ১২:১৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

লাইভ চলাকালে ইয়ারফোন নিয়ে উড়ে গেল টিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৪৬ বার পঠিত

এ যেন ছড়ার ‘মাছ নিয়ে গেল চিলে’ পরিস্থিতি। এলাকায় ডাকাতির বাড়বাড়ন্ত নিয়ে স্থানীয় চ্যানেলের জন্য লাইভ করছিলেন চিলির এক সাংবাদিক। লাইভের মাঝে তার ইয়ারফোন ছিনতাই হয়ে গেল। নিয়ে পালাল এক টিয়া। মাঝপথেই ভণ্ডুল হয়ে যেতে বসেছিল লাইভ। শেষ পর্যন্ত অবশ্য রক্ষা পান সাংবাদিক।

সংবাদিকের নাম নিকোলাস ক্রাম। চিলির চিলিভিশন নামে একটি চ্যানেলে কাজ করেন তিনি। সেই চ্যানেলের জন্যই লাইভ করছিলেন নিকোলাস। জানাচ্ছিলেন, নির্দিষ্ট কিছু এলাকায় বেড়েছে ডাকাতি। তখনই এক টিয়া এসে বসে তার কাঁধে। এর পর কান থেকে ইয়ারফোন খুলে পালিয়ে যায়। অন্য কানে লাগানো ইয়ার ফোন দিয়েই কোনো মতে লাইভ চালিয়ে যান তিনি।

ক্যামেরায় থাকা সাংবাদিক ইয়ারফোন নেয়ার জন্য টিয়াটিকে ধরার চেষ্টা করেন। লাভ হয়নি। যদিও শেষ পর্যন্ত ইয়ারফোন ফেলে উড়ে যায় টিয়া। সে কথা দর্শকদের পরে জানিয়ে দেন সাংবাদিক।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com