মঙ্গলবার, ০৫:১৫ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ‘দৈনিক আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে-সি সচিব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থগিত ঢাকা উত্তর থেকে দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবাকে পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার আরমান গ্রেপ্তার, গুলিসহ ৩টি অস্ত্র উদ্ধার ওয়ান ইলেভেন কুশীলবদের দিকে পুলিশের চোখ সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে: রাষ্ট্রপতি

রফতানিতে সামগ্রিক পতন : আয় বেড়েছে তৈরি পোশাকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, রফতানি আয়ের সামগ্রিক পতন সত্ত্বেও বাংলাদেশের পোশাক খাত আগের বছরের তুলনায় অক্টোবরে রাজস্বে তিন দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে।

চলতি অর্থবছরের অক্টোবরে মোট রফতানি আয় সাত দশমিক ৮৫ শতাংশ কমে ৪৩৫ কোটি মার্কিন ডলার হয়েছে, যা ২০২১-২০২২ অর্থবছরে একই মাসে ৪৭২ কোটি মার্কিন ডলার ছিল।

তবে পোশাক রফতানি থেকে আয় বেড়ে ৩৬৭ কোটি মার্কিন ডলার হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৩৬৫ কোটি মার্কিন ডলার।

ইপিবি অনুসারে, ২০২৩ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে বাংলাদেশের পোশাক রফতানি বছরে ১০ দশমিক ৫৫ শতাংশ বেড়ে এক হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার হয়েছে। গত বছরের একই সময়ে তৈরি পোশাক রফতানি থেকে দেশে এক হাজার ২৬২ কোটি মার্কিন ডলার এসেছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘যদিও অক্টোবরে তৈরি পোশাকের চালান কমবে বলে আশা করা হয়েছিল, এই উৎসাহজনক উন্নতিকে স্বাগত জানাই।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com