রবিবার, ১২:১৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫০ : আরো বৃষ্টির আশঙ্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৬৩ বার পঠিত

ফিলিপাইনে শক্তিশালী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জন। ঝড়ের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।

কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় আরো বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

গত সপ্তাহে ‘নালগে’ ঝড়ের তীব্র আঘাতে ১৫০ জন মারা গেছে বলে জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে। অন্তত ১২৮ জন আহত এবং ৩৬ জন এখনো নিখোঁজ রয়েছে। তাদেরকে জীবিত খুঁজে পাবার আশা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ৩ লাখ ৫৫ হাজার ৪০০ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের বাংসামারো অঞ্চলে ঝড়ের কারণে বন্যা ও ভূমিধসে বেশকিছু গ্রাম ধ্বংস হয়েছে।

এদিকে বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে আরো বৃষ্টি হওয়ার পূর্বাভাসের পর বাংসামারো অঞ্চলে আরো ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা প্রধান নাগুইব সিনারিম্বো বলেছেন, যেখানে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে সেখানে মাটি এখনো ভেজা। এর ফলে আবারো ভূমিক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বাংসামোরোয় ব্যাপক ভূমিধসের জন্যে বনভূমি বিনাশ এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

তিনি গাছের চারা রোপণের জন্যে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ছয় মাসের দুর্যোগ অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া ত্রাণ প্রচেষ্টা জোরদারে অর্থ সরবরাহের উদ্যোগ নিয়েছেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com