শনিবার, ১১:২২ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

বরিশাল বিভাগীয় গণসমাবেশ ২ দিন আগেই বরিশালে পটুয়াখালীর বিএনপি নেতা-কর্মীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২২৩ বার পঠিত

বরিশালে আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ। পরিবহন ধর্মঘট এড়িয়ে বিএনপির গণসমাবেশে যোগ দিতে দুই দিন আগেই বরিশালের উদ্দেশ্য রওনা‌ দিয়েছে পটুয়াখালীর বিএনপি নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২, সকালে পটুয়াখালী চৌরাস্তা থেকে বরিশালের উদ্দেশ্যে বাসে করে সমাবেশের জন্য রওনা হয়েছেন অনেকেই।

ইতোমধ্যে অনেক নেতাকর্মী বরিশালে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিভাগীয় গণসমাবেশের একদিন আগে ৪ ও ৫ নভেম্বরের বরিশাল জেলা বাস মালিক ও শ্রমিকদের ধর্মঘট উপেক্ষা করে সমাবেশে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে পটুয়াখালীর বিএনপি নেতা-কর্মীরা।

এদিকে গতকাল রাত ৮টায় পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে যুবলীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ করে।

পটুয়াখালী বিএনপির নেতারা বলছেন, সমাবেশে যেতে বাস ও মাইক্রোবাস ভাড়া করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস মালিকরা অগ্রিম যে টাকা নিয়েছিল, তা ফেরত দিচ্ছেন। এসব করে গণসমাবেশ প্রতিহত করা যাবে না। এই জন্য সবাই আগে থেকেই বরিশালে পৌঁছে গেছে। বাকিরাও বিকল্প উপায়ে পৌঁছে যাবে। গণসমাবেশ কোনভাবেই থামানো যাবে না।

সদস্য আহ্বায়ক কমিটির জি এস বাচ্চু বলেন, ‘অনেক কষ্টে আমরা বরিশাল এসেছি। আওয়ামী লীগ যদি এতই গণতান্ত্রিক দল হয়, তাহলে পথে পথে বাধা কেন দিচ্ছে? বাধা দিয়ে কোনো লাভ নেই। আমাদের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেবেই।’

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, এ সরকারের পতনের দাবিতে সারাদেশ এখন আন্দোলনে উত্তাল এবং আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশে সবাই যোগ দেবে। গত দুই দিন ধরে অনেক নেতাকর্মী বরিশালের বিভিন্ন বাসা বাড়িতে অবস্থান করছেন। আজকের পর থেকে পরিবহন ধর্মঘট শুরু হবে এই জন্য আজ সকাল থেকে নেতা-কর্মীরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com