রবিবার, ০৪:০০ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরিশাল অঞ্চলের কারিতাস বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান আয়োজিত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

আজ ৩১ অক্টোবর, সোমবার সকাল ১০টার দিকে কারিতাস বাংলাদেশ, বরিশাল অঞ্চলের আয়োজনে কারিতাসের ৫০ বছরের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক, কারিতাস, বরিশাল অঞ্চল মিঃ ফ্রান্সিস বেপারী।ফুলেল শুভেচ্ছা ও নৃত্য দিয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের বরণ করে নেওয়া হয়। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মোমবাতি প্রজ্জ্বলন করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় দরিদ্র শিক্ষার্থীদের ও হিজরাদের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা কারিতাস বাংলাদেশের ৫০ বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। কারিতাসের ৫০ বছরের কার্যক্রম নিয়ে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা শেষে কেক কাটেন প্রধান অতিথি জেলা প্রশাসক, বরিশাল ।

পরিশেষে, তিনি কারিতাসে একটি গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com