মঙ্গলবার, ১০:০৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি হচ্ছে এদেশের নালিশ পার্টি : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮১ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে এদেশের নালিশ পার্টি। এই নালিশ পার্টি হচ্ছে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক।

আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের যুবরাজকে ১০ ডিসেম্বর দেশে ফিরিয়ে এনে বিএনপি নাকি ক্ষমতায় বসবে। বিএনপি নেতাদের এমন অবাস্তব বক্তব্য রঙিন খোয়াব ছাড়া আর কিছু নয়। ১৪ দলীয় জোটের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতীক শেখ হাসিনা পরাজিত হতে পারে না।

স্বাধীনতার সকল শক্তিকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, মুক্তিযুদ্ধ আজ হুমকির মুখে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একত্রিত থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিএনপিকে জাতীয়তাবাদী চামচা দল আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন মুখে মির্জা ফখরুল খালেদা জিয়ার মুক্তি চায়? তাঁর মুক্তির জন্য গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করতে দেখিনি।

বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আবার বসাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। বিএনপি ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন যতদিন পালন করবে, ততদিন বিএনপি জনগণ থেকে পিছিয়ে পড়বে।

জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ জাসদের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com