রবিবার, ০৮:২৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

চান্দিনায় সিএনজি দুর্ঘটনায় শিশু ও নারীসহ নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০৬ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই নারী ও এক শিশু যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চান্দিনা মাধাইয়া এলাকার তন্নী (২০) নামের এক যাত্রীর পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে অপর নারী যাত্রী ও শিশুর (৩) পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত সিয়াম, রাজিয়া ও জাহিদ নামের তিনজনকে কাবিলা ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জালাল উদ্দিন রিমন জানান, কুমিল্লামুখী একটি সিএনজি অটোরিকশাকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতি সম্পন্ন বাস পেছন থেকে ধাক্কা দেয়ার পর পেছন থেকে অপর একটি পিকআপ আবারো চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু ঘটে। আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুই নারী নিহত হয়েছে। ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কন্যাশিশুটি মারা গেছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা ঘাতক বাস ও পিকআপকে চিহ্নিত করার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com