শনিবার, ১১:২৯ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর হার নিম্নমুখী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২০১ বার পঠিত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০৭ জনের। গত দিনে যে সংখ্যা ছিল তিন হাজার ২৪৯ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন দু’লাখ ২০ হাজার ৮৭৫ জন। একই সাথে সুস্থ মানুষের সংখ্যা তিন লাখ ৫৪ হাজার ৭৯৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার নয়জন। একই সাথে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখ ৯৩ হাজার ২৫৮ জন। আর সুস্থ হয়েছেন ৬১ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার ৮৪৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৪৪৭ জনে। মোট মারা গেছেন ১০ লাখ ৯৫ হাজার ১৯৯ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৫২ হাজার ২৬৬ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ১৬ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ১৬১ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৮৩২ জনের।

এছাড়া জার্মানি আক্রান্তে চতুর্থ স্থানে আছে। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩০ জন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ৫৪৪ জনের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com