রবিবার, ১২:০৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ৩ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২২৬ বার পঠিত
বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ -এ ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক ভবঘুরে অসহায় মানুষের মাঝে রাতের খাবার বিতরণ।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘সিত্রাং’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত ও ভবঘুরে, আশ্রয় নেয়া ৩ শতাধিক মানুষের মাঝে জেলা প্রশাসন, বরিশালের উদ্যোগে ‘আভাস’ উন্নয়ন সংস্থার সহযোগিতায় রাতের খাবার বিতরণ করেন জেলা প্রশাসক, বরিশাল জসীম উদ্দীন হায়দার।
গতকাল  ২৪ অক্টোবর রাত সাড়ে ৮টায় নগরীর লঞ্চঘাটে আনুমানিক ৩০০ জন দরিদ্র-অসহায়-ভবঘুরে মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও এনডিসি মোঃ মুশফিকুর রহমান এই খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। পরে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের আশ্রয়কেন্দ্রে লামার চর এলাকার ৩০০জন মানুষের মাঝে রাতের খাবার, মোমবাতি বিতরণ করা হয়। সেখান থেকে বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এবং ডিসি ঘাট এলাকায় ঘুরে ঘুরে পাগল, ভবঘুরে ও অসহায় মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসি ও আহার এ কাজে সহায়তা করেন।
জেলা প্রশাসক, বরিশাল জসীম উদ্দীন হায়দার বলেন, “জেলা প্রশাসন এর পক্ষ থেকে দরিদ্র, অসহায়, ভবঘুরে মানুষের মাঝে খাবারের এই ব্যবস্থা অব্যাহত থাকবে।বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘সিত্রাং’ এর প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এই উদ্যোগ চলমান থাকবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com